Wednesday , 1 November 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গাজায় হামলা বন্ধ না হলে ‘কঠোর পরিণতির’ হুমকি ইরানের

প্রতিবেদক
সনি নিউজ
November 1, 2023 7:01 pm

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধে নতুন করে হুমকি দিয়েছে ইরান। দেশটির পররাষ্টমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিন হুঁশিয়ারির সুরে বলেছেন, যদি এখনই হামলা বন্ধ না হয় তাহলে ইসরায়েলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

এ ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বুধবার (১ নভেম্বর) বলেছেন, ‘যদি গাজায় এ মুহূর্তে কোনো যুদ্ধবিরতি না হয় এবং যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের হামলা অব্যাহত থাকে, তাহলে এটির পরিণতি হবে কঠোর।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিগুলো লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন থেকেই গাজায় পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। এরপর গত ২৮ অক্টোবর ট্যাংক নিয়ে গাজায় ঢুকে পড়ে তারা। এখন গাজায় আকাশ-স্থল সবদিক দিয়ে পূর্ণ হামলা চলছে। এই হামলা বন্ধে ইরান নতুন করে আবারও হুমকি দিয়েছে।

ইরান জানিয়েছে, তারা হামাসকে সমর্থন করে। তবে গত ৭ অক্টোবর ইসরায়েলে তারা যে হামলা চালিয়েছে; এরসঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর ইরাক ও সিরিয়ার মতো দেশগুলোতে থাকা মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো। এর জবাবে যুক্তরাষ্ট্রও পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলা-পাল্টা হামলার কারণে শঙ্কা দেখা দিয়েছে, হামাস-ইসরায়েলের যুদ্ধ একটি বিশাল আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বিকাশ-নগদে প্রতারণা: রাজশাহীতে ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাকসুতে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী নার্গিস

মিনুর সময়ে স্বাস্থ্যসেবায় স্বস্তি, ১৬ বছরে অবহেলায় ধুঁকছে নগর স্বাস্থ্যকেন্দ্র

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি কোটা বাতিল দাবি

নির্বাচনে সহিংসতার শঙ্কা নেই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নগরীর হোটেল ও রেস্তোরা পরিদর্শনে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ

সাংবাদিক আব্দুল আউয়ালের বাবা মজিবর রহমানের দ্বিতী মৃত্যুবার্ষিকী আজ

আন্দোলনে আহত শামীমকে ঘর উপহার দিল সেনাবাহিনী