রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি কোটা বাতিল দাবি

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের জন্য কোটা সংরক্ষণের প্রস্তাব প্রত্যাখ্যান করে রাজশাহীতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী পরিষদ।

রোববার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কোটা প্রস্তাবকে বৈষম্যমূলক বলে দাবি করেন।
তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের ১০ম গ্রেডের পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত এবং এটি একটি মীমাংসিত বিষয়। এখানে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশ বা কোটা সংরক্ষণের উদ্যোগ মেনে নেওয়া হবে না। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদ সৃষ্টি করা হয়েছে এবং এর কর্মধারা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীরাই উপযুক্ত।
তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এবং পদসংখ্যা সংকুচিত করার চেষ্টা চালাচ্ছে। মানববন্ধন থেকে কোটা প্রস্তাব বাতিল করে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

সর্বশেষ - রাজশাহী