সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রধানমন্ত্রীর উপহারের মালামাল চুরি, আ.লীগের সাবেক নেতা কারাগারে

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৩:২৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্কঃ বরগুনার বেতাগীতে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের মালামাল চুরির দায়ে এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মনির শিকদার। তিনি বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। 

রোববার (৫ ফেব্রুয়ারি) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুল আলম এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে আবাসনের ঘর নির্মাণ করা হয়। ঘরগুলো অব্যবহারযোগ্য হওয়ায় তা ভেঙে ওই স্থানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসন ভূমিহীনদের জন্য ঘর তৈরির উদ্যোগ নেয় সরকার।

গত বছরের ২১ ডিসেম্বর রাতে অভিযুক্ত ইউপি সদস্য ও সাবেক আওয়ামী লীগ নেতা মনির শিকদার এ প্রকল্পের প্রায় ১০ লাখ টাকা মূল্যের রড, লোহার এঙেল, টিন, দরজা ও জানালা তার লোকজন নিয়ে পিকআপ ভ্যানে তুলে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলায় বিক্রির করতে নিয়ে যান।

এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে বেতাগীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। তিনি পুলিশকে নির্দেশ দিলে পুলিশ গিয়ে মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একইদিন রাতেই বেতাগী সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রিয়াজুল ইসলাম বাদী হয়ে ইউপি সদস্য মনিরসহ ছয়জনের বিরুদ্ধে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় উচ্চ আদালতের নির্দেশে ৪ সপ্তাহের জামিনে ছিলেন অভিযুক্ত মনির। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে রোববার বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন এবং পুনরায় জামিন আবেদন করেন তিনি।  আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সাধারণ রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও)এএসএম মুসা বলেন, অভিযুক্ত ইউপি সদস্য আজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ইউপি সদস্য মনির ১ মাসের জামিনে ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ থেকে মনোনয়ন পেল রাফির ‘খাঁচার ভেতর অচিন পাখি’

ছাত্রীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার প্রমাণ পাইনি: ইডেন কলেজ অধ্যক্ষ

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ—রাজশাহীতে গ্রেপ্তার যুবক

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা দিতে পারছে না ইসরায়েল

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি

গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে ৬ দিনব্যাপী সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অনুষ্ঠান

রুয়েটের সঙ্গে স্বাস্থ্যসেবা উন্নয়নে সমঝোতা চুক্তি