শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বিরুদ্ধে নারী শিশু আইনে মামলা

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার রাঙার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি ঘটনার শিকার এক নৃত্য শিল্পী ও কলেজ ছাত্রী আসাদুজ্জামানের নিকট সম্ভ্রম হারিয়ে রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

পুলিশ ও বিভিন্ন সুত্রে জানা গেছে, আসাদুজ্জামান তার অফিস কক্ষ ও বাসা অনৈতিক কর্মকান্ডের মধুকুঞ্জ বানিয়েছিল।
আসাদুজ্জামান শিল্পকলা একাডেমিতে নৃত্য, সংগীত ও নাটক সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা কোন কোন ছাত্রীর সাথে বিয়ের প্রলোভন দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে আসছিল। ঘটনার শিকার অনেক শিল্পী নানা মহলে প্রতিবাদ করেও কোন সুফল পাননি। শেষ পর্যন্ত ঘটনার শিকার এক নৃত্য শিল্পী ও কলেজ ছাত্রী লম্পট আসাদুজ্জামানের নিকট সম্ভ্রম হারিয়ে রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
এজাহারে উক্ত নারী আসাদুজ্জামান এর বিরুদ্ধে তার অফিস কক্ষেই সম্ভ্রম হানির অভিযোগ এনেছেন। এছাড়াও উক্ত ছাত্রীকে ভদ্রা এলাকায় আসাদুজ্জামানের ভাড়া বাসা তেও জন্মদিনের অনুষ্ঠান করার নামে ও বিয়ের প্রলোভন দিয়ে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার শিকার ছাত্রী রাজপাড়া থানায় মামলা দায়েরের আগে রাজশাহী জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেন। তাতে কোন সুফল না পেয়ে তিনি রাজশাহীর বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারের নিকট লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে গত ২২ ফেব্রুয়ারি রাজপাড়া থানায় মামলা করেন।
রাজশাহী শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামানের বিরুদ্ধে কেবল যৌন হয়রানির অভিযোগই নয় শিল্পীদের অর্থ আত্মসাতেরও অনেক অভিযোগ রয়েছে।
তিনি অনুগত মুষ্টিমেয় স্থানীয় শিল্পীদের দিয়া বিভিন্ন অনুষ্ঠান করান। এছাড়াও রাজশাহী জেলার বাহির থেকে শিল্পী এনে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। তিনি একটানা ছয় বছর ধরে রাজশাহী জেলা কালচারাল অফিসারের দায়িত্ব পালন করলেও তার সময় একবারও অডিট করা হয়নি। সে কারণে তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ এর গুরুতর অভিযোগ দৃঢ় হয়েছে।
মামলার তদন্তকারী অফিসার রাজপাড়া থানার সাব ইন্সপেক্টর কাজল নন্দী জানিয়েছেন, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে । আসামি পলাতক থাকায় এখনো তাকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ওয়াই.এম. স্পোর্টিং ক্লাব, রাজশাহীর শতবর্ষপূর্তি উৎসব উদযাপন

রুয়েট-এ এইচ-ই-এ-টি প্রকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অ্যাপল ওয়াচ এইট ও আল্ট্রা চমকে দিয়েছে প্রযুক্তিপ্রেমীদের

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

পত্রিকা কার্যালয়ে হামলা, জড়িতরা গ্রেফতার না হলে কঠোর আন্দোলন, নেতৃবৃন্দের হুসিয়ারি

মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার—সরকারের ক্ষতি কত?

রাজশাহীতে দুইটি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রুয়েটে কিউএস র‍্যাকিংয়ে অগ্রগতির বিষয়ে সমন্বয়ক সভা অনুষ্ঠিত

স্বামীর সামনেই মহিলাকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা