মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

“রাজশাহীর চারঘাটে ৫৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার”

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ৫৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহাগ হোসেন (২২) ও মো. সাব্বির হোসেন (২৮)। সোহাগ হোসেন রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে, এবং মো. সাব্বির হোসেন একই থানার মোক্তারপুর মাস্টারপাড়া গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে।

গত ২৪ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে চারঘাট থানার মোক্তারপুর পাকিয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানার মোক্তারপুর পাকিয়ানপাড়া এলাকায় গ্রেফতারকৃত সোহাগ হোসেনের বসতবাড়ির উত্তর পাশে বাঁশবাগানে কিছু মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।

তাদের তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ওই স্থানে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে, সোহাগ হোসেনের হাতে থাকা একটি ব্যাগের মধ্যে ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে, ফেন্সিডিল উদ্ধারকালে আরও এক মাদককারবারি মো. জরিপ ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পলাতক মো. জরিপের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে, এবং তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি?

আরএমপির পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

মাদকবিরোধী সাইকেল স্ট্যান্টশোর উদ্বোধন করলেন, পুলিশ কমিশনার

কাউন্সিলরবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের পরকীয়া প্রেম, মন্তব্য টুকুর

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের পরকীয়া প্রেম, মন্তব্য টুকুর

ট্রাফিক পুলিশের ধাওয়ায় ৫০ হাজার টাকা ফিরে পেলেন ভুক্তভোগী

রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ সদস্য আমিরুলের দাফন সম্পন্ন

তিন দিন পর আবার গোলাগুলি শুরু, আতঙ্কে ৩১ গ্রামের মানুষ

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

গৃহকর্মীকে মারধরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে, থানায় জিডি