রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৩ জানুয়ারি

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৫, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
আগামী ৩ জানুয়ারি ২০২৬ প্রাক-নির্বাচনী (MCQ) এবং ২৩ জানুয়ারি ২০২৬ নির্বাচনী (Written) পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে সম্পন্নের জন্য করণীয় নির্ধারণ করা হয়।

সর্বশেষ - আইন