মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বোয়ালিয়া ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার; সামারি ট্রায়ালে তাৎক্ষণিক কারাদণ্ড

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় মাদকদ্রব্য রাখার অপরাধে ৪ জন এবং পবা থানা এলাকায় সাইকেল চুরির অপরাধে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম শেষে বোয়ালিয়া থানায় গ্রেপ্তার ৪ জনকে ২ মাস করে এবং পবা থানায় গ্রেপ্তার ১ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত।

আজ ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ১টায় বোয়ালিয়া থানা পুলিশ অলোকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ষষ্টিতলা (নিউ মার্কেট) এলাকার তাপসের ছেলে শ্রী চন্দন (২৮); সোনাদিঘীর মোড় গ্রামের বাপ্পি হালদারের ছেলে গোবিন্দ (২৩); নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুরমান্দা গ্রামের মো: মোস্তাফিজুর রহমানের ছেলে বর্তমানে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার আমচত্ত্বর এলাকায় বসবাসরত মো: সিয়াম (১৯) এবং বোয়ালিয়া থানার রাজারহাতা (সোনাদিঘীর মোড়) এলাকার লব হালদারের ছেলে দেব (২০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম পরিচালনা করেন। বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত চার আসামিকে ২ (দুই) মাস করে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে, একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ১১টায় পবা থানার দাদপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে সুলতান আলী (৪৫)-এর বসতবাড়িতে সাইকেল চুরির ঘটনা ঘটে। সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় এক ব্যক্তি সাইকেলটি চিনতে পেরে সাইকেলসহ পবা থানাধীন বড়গাছি পাকা মাথা গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে ওসামা হোসেন ওরফে সোহান (২৫)-কে আটক করে সাইকেল মালিকের কাছে নিয়ে যান। পরে সাইকেলটি সনাক্ত করা হয়। এ ঘটনায় বাদী পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওসামা হোসেন ওরফে সোহান এবং উদ্ধারকৃত সাইকেলটি হেফাজতে নেয়। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত সাইকেলসহ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম পরিচালনা করেন। বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি সোহানকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার শোক

ভিসির পদত্যাগ দাবিতে রামেডি বিশ্ববিদ্যালয়ে অবস্থান, প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

রাজশাহীতে ১২৩তম বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

স্পেনে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশী ইমামের কাছে ২ জনের ইসলাম গ্রহণ

স্পেনে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশী ইমামের কাছে ২ জনের ইসলাম গ্রহণ

কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় চাকরি গেল নারী প্রশিক্ষকের

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্রের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক