সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তৃতীয় দফায় মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।

রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, “গতকালের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মনোনয়নপত্র বিতরণের সময় আজ ও আগামীকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য কার্যক্রম যথাসময়েই চলবে।”

উল্লেখ্য, এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী ১৭ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু তার আগের রাতে তা স্থগিত করা হয়। পরে নতুন তফসিলে ২৪ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণের সময় নির্ধারণ করা হয়। তবে ২৬ আগস্টের জরুরি বৈঠকে সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।

সর্বশেষ - আইন