বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি রেজিস্ট্রারের বাড়িতে ককটেল হামলা, আতঙ্কে পরিবার

প্রতিবেদক
sonynews
মে ১, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় তাঁর বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও রেজিস্ট্রারের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রাত প্রায় দেড়টার দিকে হঠাৎ বিকট শব্দে তিনটি ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে বাসা থেকে বেরিয়ে এসে তাঁরা দেখতে পান, অধ্যাপক মাসঊদের বাড়ির মূল ফটকের সামনে ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে আছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণের আলামত মিলেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। হামলাকারীদের শনাক্তে কাজ চলছে বলে জানান তিনি।

ঘটনার পর অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। তবে পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর হুমকি আমাকে অন্যায়ের প্রতিবাদ থেকে বিরত রাখতে পারেনি। আজ সেই অপশক্তি আমার বাড়ির দরজায় হামলা চালিয়ে কাপুরুষতার পরিচয় দিয়েছে। এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার বাড়িতে এমন হামলার ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে সন্দেহ করছেন। তবে পুলিশ বলছে, ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ, রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মেয়াদের আগেই সরকার গঠন প্রমাণ করে অজানা ভীতি কাজ করছে: রিজভী

নগরীতে শিক্ষকদের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেয়ার অভিযোগ

রাজশাহীতে নিখোঁজ দুই সহোদরকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

কোটালীপাড়ায় সংঘর্ষে আহত ৪০, পুলিশের গুলি, অর্ধশতাধিক আটক

লক্ষ্মীপুর মোড়ে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

চালককে মারধরের অভিযোগ : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধে ভোগান্তি

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারে মানুষের ঢল

ছাত্র আন্দোলনে উত্তাল রাজশাহী