স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশের সহায়তায় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি বিশেষ টিম।
গত ১১ অক্টোবর বেলা পৌনে ১২টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আলীগঞ্জ বাথানপাড়া গ্রামের মৃত রেজাউল করিম ওরফে চেরুর ছেলে মো: আশিক (২৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আশিকের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় পৃথক ৩টি মাদক মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

















