বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছাত্রদের অভিযোগে মিষ্টির দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী শহরের একটি অভিযাত মিষ্টির দোকানে পচা দৈ-মিষ্টি মজুদ ও বিক্রির দায়ে দোকানীকে আর্থিক জরিমানা করা হয়েছে। পরবর্তী সচেতন হওয়ার হুঁশিয়ারি ও পচা দৈ-মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর নামো ভদ্রা রেলগেট এলাকার “রসগোল্লা” মিষ্টি দোকানদারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৫০০০ জরিমানা করেন।

সংশোধন হওয়ার সুযোগ দিয়ে পরবর্তীতে আরও কঠিন সাজার হুঁশিয়ারিও দেন তিনি। এরপর জব্দকৃত পচা দৈ-মিষ্টি উপস্থিত জনতার সামনে ধ্বংস করা হয়। এসময় ছাত্র আন্দোলনের হাদি, ইমন সহ বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার রাতে এক ক্রেতা রসগোল্লা মিষ্টির দোকান থেকে আধা কেজি মিষ্টি কিনে বাড়ি ফেরেন।

প্যাকেট খোলার পর মিষ্টি খেতে গিয়ে দেখেন প্রতিটি মিষ্টির মধ্যে শক্ত আটার গোলা অর্থাৎ মিষ্টি গুলোতে দুধের ছানা ব্যবহার করা হয়নি। এরপর ঐ ক্রেতা তার ব্যক্তিগত ফেসবুক Subas Zaman আইডি থেকে প্যাকেট সহ মিষ্টির ছবি দিয়ে দুঃখ প্রকাশ করে পোস্ট দেন। পরে ঐ পোস্টে অন্যান্য অনেক মানুষের পাশাপাশি রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সদস্যরাও মন্তব্য করে। পরে ছাত্ররা সুবাস জামানের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ করলে তারা এ অভিযান পরিচালনা করেন। এর আগেও সবুজ রঙ্গের ম্যাঙ্গো রসগোল্লা ও রোজার সময়ে গ্রীণ জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করায় দুইবার রসগোল্লা’কে জরিমানা করেছিল ভোক্তা অধিকার।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গঙ্গার পানির নায্যহিস্যা আদায়ে দলমত সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজশাহীতে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

সমাজসেবা কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণা, লোভনীয় প্যাকেজে মহিলা দলে বিশৃঙ্খলা!

প্রথম নারী এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, ১৮ বছর পর বিএনপির ঘরে ফিরল আসন

২৮ অক্টোবর সমাবেশ, নয়াপল্টনে ‘অনুমতি পাচ্ছে’ বিএনপি, বায়তুল মোকাররমে আ.লীগ

রাজশাহীতে চলমান পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি

রাজশাহীতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

শীতের শুরুতেই রাজশাহীতে রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

রাজশাহীতে অরক্ষিত রেলক্রসিং, ট্রেনের সাথে পিকআপারে ধাক্কায় আহত ৫

পানি সম্পদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন রাজশাহী-৩ আসনের এমপি মিলন