Thursday , 16 May 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস

প্রতিবেদক
সনি নিউজ
May 16, 2024 6:03 am

অনলাইন ডেস্ক: সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরেছেন আবদুল কুদ্দুস (৫৫) নামে এক মৌয়াল।

সোমবার (১৩ মে) রাতে তাকে নিয়ে লোকালয়ে ফিরেছেন তার ছোট ভাই আবদুল হালিমসহ অন্যান্য সহকর্মীরা।

আবদুল কুদ্দুস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের বাসিন্দা।

এর আগে ২০১৫ সালে মধু কাটতে গিয়ে সুন্দরবনের তালপট্টি এলাকায় বাঘের কবলে পড়েছিলেন আবদুল কুদ্দুসসহ ৭ জনের একটি দল।

আবদুল কুদ্দুসের ছোট ভাই আবদুল হালিম জানান, গত ১১ মে দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীতে গোসল করার সময় কুমিরের আক্রমণের শিকার হন আবদুল কুদ্দুস। ভাইকে বাঁচাতে চিৎকার করে দলের অন্য চার সদস্য বক্স গাজী, শহিদুল, সিরাজুল ও এলাই বক্সের সহযোগিতা চান তিনি। একপর্যায়ে সবাই মিলে আবদুল কুদ্দুসের দুই পা ধরে টানাটানি এবং পানিতে প্রচণ্ড শব্দ তৈরি করি, এতে করে কুমিরটি শিকার ছেড়ে চলে যায়।

মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭-৮ দিন আগে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু সংগ্রহের পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে ঢোকেন ছয় মৌয়াল। তাদের দলে ছিলেন আবদুল কুদ্দুস। ঘটনার দিন অল্প সময়ের ব্যবধানে দুটি চাক পাওয়ায় সবাই খোশমেজাজে ছিলেন। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে কলাগাছিয়া নদীর চরে হাঁটুপানিতে নেমে গোসল করার সময় কুমিরের আক্রমণের শিকার হন তিনি।

কুমিরের আক্রমণের শিকার আবদুল কুদ্দুস বলেন, কুমির যখন আমার হাত কামড়ে টেনে নিয়ে যাচ্ছিল, আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি। কুমির ঘুরপাক খেতে থাকায় আমিও সমানতালে পানিতে ডুবে গিয়ে আবার ভেসে উঠি। নিশ্বাস নিতে না পারায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলায় আর কিছু মনে নেই।

মৌয়াল সিরাজুল ইসলাম বলেন, কুমির চলে যাওয়ার পর আবদুল কুদ্দুসকে ডাঙায় নিয়ে সরিষার তেল ও ঘাসপাতা ক্ষতস্থানে লাগিয়ে রক্ত বন্ধ করি। ঝড়ের কারণে বাড়ির উদ্দেশে রওনা দিতে দেরি হয়। সোমবার রাতে লোকালয়ে পৌঁছাই।

এ বিষয়ে সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, গত পাঁচ বছরে সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে কুমির ও বাঘের আক্রমণে আহত হন দুইজন। সুন্দরবনে গিয়ে বাঘ, কুমিরসহ হিংস্র প্রাণী থেকে নিরাপদে থাকার বিষয়ে যাত্রা শুরুর প্রাক্কালে মৌয়ালদের সতর্ক করা হয়।

তিনি বলেন, বৈধভাবে এসব ব্যক্তি মধু সংগ্রহে সুন্দরবনে যান। চিকিৎসা নিয়ে এলাকায় ফিরে আবেদন করলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরকারি সহায়তার জন্য আহত মৌয়ালের নাম প্রস্তাব করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কূটনীতির পর্দার আড়ালে মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

রাজশাহী নগরীতে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে মাদক ও বিদেশি মদ উদ্ধার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তানোর দলিল লেখক সমিতির দোয়া মাহফিল

কেন আ.লীগের এমন বিপর্যয়, যা বললেন আবদুল হামিদ

রাজশাহীতে সমাবেশকে ঘিরে বিশুদ্ধ পানির ব্যবস্থা

রাজশাহীতে সমাবেশকে ঘিরে বিশুদ্ধ পানির ব্যবস্থা

বাড়িতে অবাধে চলছিল অসামাজিক কার্যকলাপ, নারী-পুরুষসহ আ.লীগ নেত্রী গ্রেফতার

মিয়ানমারের সাবেক দুই সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা

বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা

ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান