শনিবার , ২৪ জুন ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২৪, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ

এসএম বিশাল: রাজশাহী মহানগরীতে শিশু ধর্ষকের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানবন্ধন করা হয়।

মানববন্ধনে জানানো হয়, গত ১৮ জুন রাজশাহী নগরীর আসাম কলোনি এলাকায় মো. রশিদ সরদারের (৬৪) বিরুদ্ধে ৫ টাকার লোভ দেখিয়ে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা করে।

রশিদ সরদারের গ্রামের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জ। তার বাবার নাম মিঠু সরদার। চন্দ্রিমা থানার আসাম কলোনি (নিউ কলোনি) এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন তিনি। নিজ বাড়ির সামনে তার একটি লন্ড্রির দোকান রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, শনিবার বেলা ১২টার দিকে শিশুটি তার ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ৫ টাকার লোভ দেখিয়ে কৌশলে রশিদ তার লন্ড্রির দোকানে এ জঘণ্যতম কাজটি করেন। এসময় শিশুটির মা ও বাবা বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লম্পট বৃদ্ধকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুর মা সুলতানা পারভীন শান্তা জানান, সন্ধ্যার পর আমি বাসায় ফিরে মেয়ের গায়ে হাত দিতেই দেখি তার গায়ে ব্যাপক জ্বর। এছাড়া আমার মেয়ে স্পর্শকাতর জায়গায় ব্যথা করছে এমন কথা আমাকে জানালে তার কাছ থেকে বিস্তারিত আরও জানার চেষ্টা করি। আমার মেয়ে জানায়, দুপুরের দিকে বাড়ির সামনে পাকা রাস্তার ওপর তার ছোট ভায়ের সাথে খেলছিলো। এসময় আমার ছেলেকে (৩) রশিদ তার লন্ড্রির দোকানে ধরে নিয়ে যায়। পরে আমার মেয়েকে বলে তোর ভাইকে এসে নিয়ে যা। মেয়েটি তার দোকানে গেলে দোকানে সাটার নামিয়ে দেয় ওই বিকৃত মানুষিকতার বৃদ্ধটি। এসময় আমার ছোট ছেলের সামনেই হাত দিয়ে তার লালসা মিটিয়ে শিশুটির সর্বনাশ করে এবং হাতে ৫ টাকা ধরিয়ে ভয়ভীতি দেখায় বৃদ্ধ রশিদ।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, রশিদ সরদার একজন নরপিচাশ। কারন তার নিজের কন্যা সন্তানও রশিদের কাছে নিরাপদ না। এ কারণে তার স্ত্রী মেয়েদের সব সময় নিষেধ করেন তার বাবার কাছে না যাওয়ার জন্য। এর আগে বাবার চরিত্রহীন কর্মকান্ডের কারনে রশিদের এক সন্তান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলেও জানান তারা ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগির বাবা রুহুল আমিন, তার মা সুলতানা পারভীন শান্তা, স্থানীয় তারিকুর রহমান, মিলন হোসেন, জোছনা খাতুনসহ এলাকার প্রায় অর্ধশতাধিক ব্যক্তি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহান মে দিবসে বাঘায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ

জাতীয় নির্বাচন সামনে রেখে উপশহর ১৪ নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদাবাজির অভিযোগ সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে মামলা করলেন সেই রাবি শিক্ষক

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জনসহ গ্রেফতার ২৪

রাজশাহীতে ৩১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন বেগম খালেদা জিয়া: মিনু

রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কী দেখবেন, কোথায় দেখবেন

রাজশাহী থেকে ভারতে পালানোর সময় আ.লীগের ২ নেতা আটক

দুদকের মামলায় চার ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের সাজা

দুদকের মামলায় চার ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের সাজা