সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাতীয় নির্বাচন সামনে রেখে উপশহর ১৪ নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৯, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ

জাতীয় নির্বাচন সামনে রেখে উপশহর ১৪ নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির আলোচনা সভা অনুষ্ঠি

স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উপশহর ১৪ নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে উপশহর পানির ট্যাংকির মাঠে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপশহর ১৪ নং ওয়ার্ড (পূর্ব) বিএনপির আহ্বায়ক মোঃ এস. এম. সাইদুর রহমান।

সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সফল করতে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কাঠামোকে গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভাটি দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও ঐক্য আরও সুদৃঢ় করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত