রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ডিবি হেফাজতে

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৭, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকালে মালিবাগের বাসা থেকে ডিবির একটি টিম তাকে ডিবি কার্যালয় নিয়ে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। বিকালে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটি টিম।

তাকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।

গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মহাসচিব শওকত মাহমুদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হলের সিট না ছেড়ে উল্টো গেটে তালা দিলেন সেই ছাত্রলীগ নেত্রী!

২০ কর্মকর্তা নিয়োগ দিয়ে বিপাকে নেসকো কর্তৃপক্ষ, বাড়ছে ক্ষোভ

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সাবেক ডিসি কারাগারে

দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান মিজানুর রহমান মিনুর

হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর

ইউএনওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাজশাহী মহানগর দায়রা জজের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা: লিমনকে একমাত্র আসামি করে বাবার মামলা