Monday , 16 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

প্রতিবেদক
sonynews
December 16, 2024 11:44 am

অনলাইন ডেস্ক: সারদায় পুলিশ একাডেমির ৪০তম বিসিএসের প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ করা হয়েছে। রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়।

আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকালে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

নোটিশে আরও বলা হয়, আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থি, যা অসদাচরণের শামিল। আপনার এহেন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন পাঠানো হবে না তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫ শিক্ষানবিশ এএসপির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দুই দফায় ২৫২ এসআইয়ের নিয়োগ বাতিল করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। তাদেরও শুরুতে ব্যাখ্যা প্রদানের নোটিশ ও পরে অব্যাহতি দেওয়া হয়েছিল।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক শহীদ

দুর্গাপুর থানার সামনে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত, যুবক আটক 

অর্থ দিয়ে ‘দলছুটদের’ নিয়ে সরকার নতুন দল বানাচ্ছে: রিজভী

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

রিকশাচালকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা! ধরা পড়লেন যেভাবে

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা নিহত: মূল হোতাসহ তিনজন গ্রেপ্তার

নগরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আইজিপির নামে প্রতারণা, রাজশাহীতে যুবকের ৩ বছর জেল

দুদকের মামলায় পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারীর ৪ বছর কারাদন্ড

রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষে দেশীয় অস্ত্র-মাদক