মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আইজিপির নামে প্রতারণা, রাজশাহীতে যুবকের ৩ বছর জেল

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৩১, ২০২৩ ৭:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শকের (আইজিপি) নামে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে প্রতারণার দায়ে এক যুবককে তিন বছরের সশ্রম কারদণ্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত।
একইসঙ্গে তাকে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত আসামির নাম আমিরুল ইসলাম ওরফে আমিনুল। সে নওগাঁ জেলার সদর উপজেলা খাগড়া জেলেপাড়া গ্রামের মৃত আফসার মণ্ডলের ছেলে। রায়ের পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটি ২০২১ সালের। তৎকালীন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদের ছবি ও নাম দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলেন এই আমিনুল। এরপর সেখান থেকে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা শুরু করেন। এই ঘটনা জানতে পেরে ২০২১ সালের ২১ আগস্ট নওগাঁ থানা পুলিশের একটি দল আমিনুলকে আটক করে। এ সময় তার মোবাইলে আইজিপির নামে খোলা সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পাওয়া যায়।
পরে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নওগাঁ থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। ওই মামলায় সাক্ষ্য গ্রহণ এবং ডিজিটাল ফরেনসিক রিপোর্টের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে সোমবার বিচারক তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুরে পল্লী বিদ্যুতের আগুনে পুড়লো পান বরজ

শুরু হয়েছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান

রাকাব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক

রাজশাহীতে বিএনপির সমাবেশে মিনু অবিলম্বে আবু সাঈদ চাঁদকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

রাজশাহী রেলস্টেশনে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা: ভিডিও

রাসিক মেয়রের সাথে অনলাইন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সৌদি আরবে নিহত বাগমারার সাইদুরের মরদেহ দেশে আনতে চান পরিবার

রাজশাহীতে বিএনপি নেতা দেলোয়ার ইন্তেকাল