শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী রেলওয়ের মেইন লাইনে দুর্বৃত্তের আগুন

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১০, ২০২৩ ৯:২২ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহীতে রেলওয়ের মেইন লাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

ট্রেন চালক (এসএলএম) আমিনুল ইসলাম জানান, শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওয়াস ফিডের বাইরে ট্রেন সান্টিং দিচ্ছিলাম। এসময় পাশের মেইন লাইনের জয়েন্ট স্লিপারের আগুন দেখতে পায়। পরে ইঞ্জিন থেকে নেমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জিআরপি থানার সেকেন্ড অফিসার সাহাদত হোসেন, রেলওয়ে রাজশাহী অঞ্চলের আইডাব্ল ভবেশ চন্দ্র ও নিরাপত্তা বাহীনির সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজশাহী হতে বিভিন্ন রুটে ট্রেন চলাচলকারী মেইন লাইনে জয়েন্ট স্লিপারের প্রায় একাংশ পুরে গেছে।

পানি দেয়া হলেও আগুনের ফুলকি বের হচ্ছে এবং ধুয়া উড়ছে। স্লিপারটি অনেক পুরনো হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায় রেল লাইনের ওপর। এঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোন সিডিউল বিপর্যয় ঘটেনি।

জিআরপি থানার সেকেন্ড অফিসার সাহাদত হোসেন জানান, এটি নাশকতা নাকি অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, রেল লাইনের ধারে একটি পাগলি ঘুরে বেড়ায়, তারও কাজ হতে পারে, এর আগেও রেল লাইনে আগুন ধরিয়ে ছিল সে।

অন্যদিকে বিএনপি জামাতের চলমান অবরোধের নাশকতাও হতে পারে বলে মনে করছেন অনেকে।

সনি বাংলা ডট কম/ ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘ফ্যাসিবাদের মুখাকৃতিতে’ আগুন দেওয়া ব্যক্তি শনাক্ত, জানা গেল নাম

তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ

মাহফিলে প্রধান বক্তার বয়ানে বাধা, সভাপতিকে জুতা নিক্ষেপ

রাজশাহীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে নির্মম নিপীড়ন: অভিযুক্ত তুষার গ্রেফতার

রাজশাহী সিটি ভোট: নৌকা ১০০২৪০, হাতপাখা ৮১৬১

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল

এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি, পদত্যাগ করে বললেন নীলা ইসরাফিল

ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সাকিবের বাজিমাত, গায়ানার হ্যাটট্রিক জয়

আরএমপিকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে কঠোর বার্তা নবাগত কমিশনারের