Monday , 30 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্বাধীনতা দিবস উপলক্ষে আরইউজে’র সভা “আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা

প্রতিবেদক
sonynews
March 30, 2026 3:38 pm

রাজশাহী প্রতিনিধি: সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালার দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, সাংবাদিকরা আজো পুরোপুরি স্বাধীন নয়। চাকরি জীবনের নিরাপত্তা নেই, অর্থনৈতিক মুক্তি নেই, ওয়েজবোর্ড অনুযায়ী প্রাপ্য বেতন নেই, অনেকে জুলুমের শিকার হয়েছেন। পরিবারগুলোর নিরাপত্তা নেই। এত কিছুর মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এভাবে আর চলতে পারে না। এ অবস্থা থেকে সাংবাদিকেরা পরিত্রাণ চান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (৩০ মার্চ) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বিকেলে আরইউজে’র কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরইউজের সাবেক সভাপতি, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ হাবিলউদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য সোহেল মাহবুব প্রমুখ। এতে অন্যদের মধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা

রাজশাহীতে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এক ভরি সোনা-এফজেড মোটরসাইকেল ফ্রি, তবু বিক্রি হয়নি কোটি টাকার খাট

রাজশাহীতে সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়েছে গৃহবধূ

৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত!

নওগাঁ সনাতন ধর্মালম্বীদের দূর্গাদেবীর বিদায়ের আগে নারীরা সিঁদুর খেলায় মেতেছেন,আজ বিজয়া দশমী

রাজশাহী-৫ আসনে ধানের শীষের জয়: নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত

মোহনপুর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও এমটির অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

দুর্গাপূজার বিসর্জন ঘাটে রাজশাহীর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

রাজশাহী নগরীতে ভরাট করা পুকুর উদ্ধার করলো প্রশাসন