শনিবার , ২২ জুন ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২২, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি:রাজশাহী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকার একটি ছাত্রাবাস থেকে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা পুলিশ।

ওই নিরাপত্তা প্রহরীর নাম শাহীন (২২)। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শাহীন নওগাঁ মান্দার থানা এলাকার ওহেদ আলীর ছেলে।
শনিবার (২২ জুন) দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, কিছুদিন আগে মহানগরের থিম ওমর প্লাজায় নিরাপত্তা প্রহরীর কাজে যোগ দেন শাহীন। সেখানে তিনি ট্রেনিং অবস্থায় ছিলেন।
আজ সকালে মেসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তার লাশ উদ্ধার করেন।
তবে ঠিক কি করণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ - রাজশাহী