বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নগরীর চন্দ্রিমা থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধার ও তাদের গ্রেফতার করে। এসময় তাদেরর কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: ফয়সাল ইসলাম শান্ত (২৩) ও মো: মিল্টন (২২)। শান্ত রাজশাহী জেলার বাগমারা থানার সূর্যপাড়ার মো: সাজেদুর রহমানের ছেলে ও মিল্টন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম স্কুল মোড়ের মো: পিন্টুর ছেলে।

জানা যায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার মো: ছাগির মাহমুদ রিহান গত ৬ ফেব্রুয়ারি রাত ১১ টায় তার ব্যবহৃত মোটরসাইকেল গ্যারেজে রাখেন। পরের দিন সকাল ১১ টায় গ্যারেজে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নাই। রিহান এ বিষয়ে চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে।

পরবর্তীতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সিদ্দিকুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুকের সমন্বয়ে একটি চৌকস অভিযানিক টিম আসামিদের শনাক্ত করে। গতকাল ১৩ ফেব্রুয়ারি রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টিম অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাগমারা থানা এলাকা থেকে আসামি শান্তকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যমতে একই থানার মোহনপুর মধ্যপাড়া থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামি শান্তর দেওয়া তথ্যমতে আজ ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২ টায় অপর আসামি মিল্টনকে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদ্বয় জানায়, তারা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। রাজশাহী মহানগরসহ আশেপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তাদের সহযোগীদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। অন্যান্য সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জিআরপি থানায় কোচসহ ১২ খেলোয়াড় গ্রেপ্তার

রুয়েট দুই দিনব্যাপী শুরু হয়েছে ইইই ডে

রাজশাহীতে আ’মী যুবলীগের স্টলে যুব নেতা নাহানের বই গ্রহণ

মতিহারে মাদক কারবারিদের আতঙ্ক, মির্জাপুর ফাঁড়ি’র ইনচার্জ শামীম ও কন্সটেবল শাওন

রাজশাহীতে লিফটে আটকা পড়ে ২৫ শিশু: ঘণ্টাব্যাপী উৎকণ্ঠার পর নিরাপদে উদ্ধার

ডিসিদের ২৫ দফা নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পবায় অনুমোদনহীন দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

তিন দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

তানোরে জোরপূর্বক এসটিডব্লিউ স্কিমে সেচের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ে মালিক