• রাজশাহী, বাংলাদেশ
  • ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

আগামী নির্বাচন হবে বিএনপির জন্য এক অগ্নিপরীক্ষা :খন্দকার দেলোয়ার হোসেন খোকন।

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৪:৪৮

আগামী নির্বাচন হবে বিএনপির জন্য এক অগ্নিপরীক্ষা :খন্দকার দেলোয়ার হোসেন খোকন।

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে,

প্রধান অতিথির বক্তব্য রাখেন ,যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন খোকন
বলেছেন, আগামী নির্বাচন হবে বিএনপির জন্য এক অগ্নিপরীক্ষা। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে জনগণ হয়তো আমাদের সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু আওয়ামী লীগ যা করেছে, বিএনপি কর্মীরাও তাই করবে—এমন ধারণা ভুল। আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকেছে, আমরা হয়তো ১৫ দিনও টিকতে পারব না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ,গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

( শনিবার ৯ আগস্ট ) বিকাল সাড়ে ৩ টার সময় বেনাপোল পৌর বিএনপি শাখার আয়োজনে,বেনাপোল পৌর বিয়ে বাড়ি প্রাঙ্গণে বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ,যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন খোকন।

কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন,

পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি ,
মাসুদুর রহমান মিলন, মোঃ শাহাবুদ্দিন,সহ সভাপতি নাসিমুল গনি বল্টু,,
বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ ,যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম বাবু,যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম,

সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আতারুজ্জামান আক্তার, অর্থ সম্পাদক আব্দুস সামাদ,প্রচার প্রকাশনায় আব্দুল মুন্নাফ।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি।
আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু,সবেক কমিশনার জোসনা বেগম,হেনা খাতুন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল আরিফ,সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি কর্মীদের উদ্দেশ্যে করে আরো বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে আগামী দিনে। ৩১ দফা বাস্তবায়নে শহর থেকে গ্রাম পর্যায়ে আমরা কাজ করছি। যাতে করে মানুষ আগামী দিনে বিএনপিকে ভোট দিয়ে দেশ সেবা করার সুযোগ করে দেয়। এবং গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। আগামী সংসদ নির্বাচন অতি সন্নিকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করতে হবে।
এবং এ অনুষ্ঠানে সাধারণ কর্মীরাও বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮