শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী-৫ আসনে ধানের শীষের জয়: নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা আর ব্যালট বিপ্লবের ঐতিহাসিক সন্ধিক্ষণে নতুন বাংলাদেশ গঠনের রায় দিয়েছে দেশবাসী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারেক রহমান–এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত সালমান বেসরকারি ফলাফলের তথ্য নিশ্চিত করেন।
বেসরকারি চূড়ান্ত ফলাফলে দেখা যায়, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় ধানের শীষ প্রতীকে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৩৩ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম (ফুটবল) পেয়েছেন ৬ হাজার ৩৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৪৭৪ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা (একতারা) পেয়েছেন ৯২৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার (মোটরসাইকেল) পেয়েছেন ৪৩৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল আমীন (হাতপাখা) পেয়েছেন ৬১০ ভোট।
এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন, নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৪৯৯ জন এবং হিজড়া ভোটার ৫ জন।
একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৮৮১টি এবং ‘না’ ভোট পড়েছে ৬২ হাজার ৮৮৫টি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে কোটি টাকার সড়কে বড়সড় অনিয়ম: ৫ দিনেই উঠে গেল পিচ!

মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র

মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের ত্যাগ চিরস্মরণীয়: আরএমপি কমিশনার

আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

রাজশাহীতে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা: অফিস সহকারী গ্রেপ্তার

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তারপরও বহাল তবিয়্যতে

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

নেসকো রাজশাহীতেই থাকবে, হুঁশিয়ারি ভূমিমন্ত্রী মিনুর

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে বললেন হাসানুল হক ইনু