বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাতীয় সবুজ সংহতি সমাবেশ উদযাপনে রাজশাহীতে আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৩, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আসন্ন জাতীয় সবুজ সংহতি সমাবেশ উদযাপন উপলক্ষে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস ও গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ইয়ুথ ইন এগ্রোইকোলজি উপলক্ষে আয়োজিত কৃষিপ্রতিবেশ, পরিবেশ ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা শেষে দুপুর ২টায় উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আঞ্চলিক কার্যালয়ে এ কমিটি গঠিত হয়।

আগামী ১৮ আগস্ট রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীতে দিনব্যাপী আয়োজিত হবে দেশের বিভিন্ন কৃষিপ্রতিবেশ অঞ্চলভিত্তিক যৌথ সমন্বয়ে প্রাণ-প্রকৃতি, কৃষি প্রতিবেশ ও জলবায়ু সুরক্ষায় “জাতীয় সবুজ সংহতি সমাবেশ”। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সবুজ সংহতি এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন নিশ্চিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক এবং সদস্য সচিব হয়েছেন সংগঠনের সদস্য পলি রানী প্রামানিক। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোখলেছুর রহমান সুন্দরী, মো. শহিদুল ইসলাম, জুলফিকার আলী হায়দার ও সালমান ফার্সী। যুগ্ম সদস্য সচিব হয়েছেন তাহমিদ জাকি, হাসিবুল হাসনাত রিজভি, মাসুম মাহবুব ও সিফাত শাহরিয়ার কিয়াম। সদস্য পদে মনিকা মারান্ডি, শাহাদাত হোসেন ও মাহমুদুল হাসান প্রামানিক অন্তর্ভুক্ত হয়েছেন।

এছাড়া কৃষিপ্রতিবেশ উপকূলীয় অঞ্চল থেকে রামকৃষ্ণ জোয়ার্দার, হাওর অঞ্চল থেকে শংকর ম্রং, নদীবিধৌত পলল অঞ্চল থেকে বিমল রায়, বরেন্দ্র অঞ্চল থেকে গবেষক মো. শহিদুল ইসলাম, রাজশাহী সবুজ সংহতির আহ্বায়ক নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল ও সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রমকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, জাতীয় সমাবেশের উদ্দেশ্যগুলো বাস্তবায়নে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে এবং চারটি কৃষিপ্রতিবেশ অঞ্চল থেকে আগত কৃষক ও যুবরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই চিকিৎসক নিহত

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত

১৫ নভেম্বর থেকে অফিসের নতুন সময়সূচি

১৫ নভেম্বর থেকে অফিসের নতুন সময়সূচি

রাসিক মেয়রের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রানির জন্য শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে প্রধানমন্ত্রী

জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

বিএমডিএর ইডিকে চেয়ার থেকে নামানোর ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা: তদন্ত কমিটি গঠন

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে