শুক্রবার , ৩১ মার্চ ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে ঝলসে ট্রাকচালকের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৩১, ২০২৩ ৬:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি গ্রামে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে ঝলসে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। তার নাম সজল হোসেন (২৫)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত সজল উপজেলার আলিমগঞ্জ এলাকার মৃত সাবের আলীর ছেলে। আহতরা হলেন- রাজশাহী নগরীর পূর্ব রায়পাড়া এলাকার শামীম হোসেন ও আজিজুল ইসলাম। তারা দুইজনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। পুলিশ জানায়, রাতে উপজেলার ছয়ঘাটি গ্রামে মাটিবাহী ড্রামট্রাকের বডি ওপরের দিকে উঠালে সঞ্চালনবাহী ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগে।

মুহূর্তের মধ্যে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আগুনে ঝলসে চালকের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আরো দুইজন। খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়।

পরে সেখান থেকে তাদের হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ট্রাকচালক সজলের মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। অভিযোগ না থাকায় তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

অতিরিক্ত ডিআইজিসহ ৩ এসপিকে তিরস্কার

অমিতাভের ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু! অভিষেক-শ্বেতার মধ্যে কার ভাগে কতটা?

ফ্যাসিস্টদের সামনে বসিয়ে গণভোট নয়’—রাবির সভায় ক্ষুব্ধ রাকসু জিএস

যে কারণে একের পর এক খুন করেন সম্রাট, লোমহর্ষক তথ্য জানাল পুলিশ

রাজশাহীতে থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে যুবকের লাশ উদ্ধার

‘শেখ হাসিনা দুর্নীতির মহানায়িকা’

সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিএফইউজে-ডিইউজের নিন্দা

সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিএফইউজে-ডিইউজের নিন্দা

বিক্রিত জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ২৭০ কোটি টাকা ঋণ রফিকের

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন