শনিবার , ৯ মার্চ ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ঐতিহাসিক ৭ই মার্চে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৯, ২০২৪ ৮:৩৫ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: জাতীয় পতাকার প্রতি অসম্মান বা অবমাননার অভিযোগ উঠেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রাজশাহী পিএলসি বিমানবন্দর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও উপসহকারী প্রকৌশলী মো: মনোয়ার হোসেনের বিরুদ্ধে।

৭ই মার্চ নগরীর সিটি হাটে অবস্থিত নেসকো রাজশাহী পিএলসি বিমানবন্দর বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ছবিটিতে দেখা যাচ্ছে এক পাশে নির্বাহী প্রকৌশলী (অতি:) মো. জাহাঙ্গীর আলম দুই হাত দিয়ে পতাকার দড়ি ধরে আছেন অন্য পাশে উপসহকারী প্রকৌশলী মো: মনোয়ার হোসেন তার বাম হাত পকেটে দিয়ে পতাকা উত্তোলনে সহযোগীতা করছেন। পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন না করে হাত পকেটে দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন অফিসটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিসহ সচেতন মহল।

ঐতিহাসিক ৭ই মার্চ সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন ছিল বাধ্যতামুলক তবে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনের মধ্য দিয়ে। সেইদিন সকালে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রাজশাহী পিএলসি বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর শাখার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও উপসহকারী প্রকৌশলী মো: মনোয়ার হোসেনসহ অফিসটির কর্মকর্তা, কর্মচারি ও আনসার সদস্যরা।

ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির মুক্তির পথ ও ঠিকানা খোঁজার স্মরণীয় একটি দিন; স্বজাতি ও স্বাধিকারবোধে উদ্দীপ্ত বাঙালির ইতিহাসের এক অনন্যসাধারণ দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এইদিনে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আজও এর তাৎপর্য জাতীয় জীবনে গভীরভাবে অনুভূত হয়।

এই দিনে জাতীয় পতাকার অবমাননা আইনবিরোধী বলে মনে করেন সচেতন সমাজসহ বাঙাগালি জাতি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দফতরের কর্মচারিরা বলেন, পতাকা উওোলনের সময় পকেটে হাত দিয়ে অফিস প্রধান এর সাথে এবং অফিসের আরো কর্মকর্তা ও কর্মচারি এবং আনসার সদস্যদের সামনে জাতীয় পতাকা অবমাননা এর সাহস সবাইকে হতোবাক করেছে। বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন বলেন, পকেটে হাত ভরে ছবি তুলার বিষয়টি আমার মনে পড়ছেনা, পরে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন তিনি।

এব্যাপারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) প্রধাণ প্রকৌশলী (অপারেশন) মো. জাকির হোসেন বলেন, পতাকা উত্তোলন করবে দপ্তর প্রধান, মনোয়ার হোসেন একজন মোষ্ট জুনিয়র অফিসার। কোন আইনে পতাকা উত্তোলনের দায়ীত্বে সে পড়েনা। অফিস প্রধানের সাথে জাতীয় পতাকা উত্তোলনের সময় সম্মান প্রদর্শণ না করে মর্যার ক্ষুন্ন করা হয় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে যাবে। এবং তদন্ত স্বাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর শাখার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, আমি পতাকা কাকে নিয়ে উত্তোলন করবো সেটি আমার ব্যাপার। কে কী বল্ল সেটা আমার দেখার বিষয়না। এছাড়া ছবিটি আমি না দেখে কোন মন্তব্য করতে পারবোনা। এমনটিও হতে পারে ছবিটি এডিট করা। আপনার নিউজ করার করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পুলিশের চেকপোস্টে হেরোইনসহ গ্রেপ্তার ২

রাসিকের নবাগত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহনপুরে জমি বিরোধের জেরে গমের জমিতে বিষ প্রয়োগ ও ৩২টি ফলজ গাছ কাটার অভিযোগ

লিলি হল মোড়ে দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, নিরাপত্তার দাবিতে উত্তেজনা

Uber drivers at record high as people record high

রাজশাহী পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজের স্কুল বাসের উদ্বোধন

নগরীতে কিশোর গ্যাং`র হামলায় যুবকের ৪৬ সেলাই

ঠেলাগাড়ী প্রতীক নিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে ১৯ নং ওয়ার্ডে

রাজশাহীর কাটাখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহীতে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিচার চাইলেন কলেজছাত্র