মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আনিসুল ও সালমান এফ রহমানের দড়ি বাঁধা ছবি ভাইরাল

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৩, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের পর দড়ি বাঁধা অবস্থায় একটি ছবি ভাইরাল হয়েছে।

মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়ার পর পরই এ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। তাদের এমন করুণ অবস্থা দেখে কিছুটা অবাক হচ্ছেন নেটিজেনরা।

আবার এ ছবি নিজস্ব টাইমলাইনে শেয়ার দিয়ে পোস্ট করছেন। একজন ফেসবুকে স্ট্যাট্যাসে লিখেছেন, তাদের করুণ অবস্থা দেখে ধনী হওয়ার ও ক্ষমতার লোভের স্বাদ মিটে গেছে।

এ দিকে মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। যুগান্তর

এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে ঈদ শনিবার, বলছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র

হাসিনার মামলার রায়ের আগে ট্রাইব্যুনালে বাড়ানো হলো নিরাপত্তা

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী

ভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ভূমিমন্ত্রী

শিল্পকলায় নাটক দেখবে জয়ার ‘বিউটি সার্কাস’ টিম

ভারতকে হারিয়ে বাংলাদেশীকে প্রথম ডাব্লুবিসি এশিয়ান সিলভার এনে দিলেন রাজশাহীর উৎসব

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

ক্ষমতা হারানোর পর তাপস, খোকন ও সালমানের প্রাসাদ কার দখলে?

যুবদলের পরিচয়ে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা আটক 

পিকআপের গোপন চেম্বারে ৩৮ কেজি গাঁজা: র‌্যাবের ফাঁদে দুই মাদক ব্যবসায়ী