মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে নগরীর বাটার মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি গিয়ে শেষ হয়। র‌্যালি শুরুর আগে বাটার মোড়ে র‌্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নেতৃবৃন্দের নেতৃত্বে র‌্যালি বাটার মোড়ে সমবেত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
এ সময় বক্তব্য রাখেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতিবৃন্দ—আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী; সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ২ টি ওয়ান শুটারগান ও গান পাউডারসহ গ্রেফতার ১

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু গুরুতর অসুস্থ–দোয়া চাইলেন পরিবার ও এলাকাবাসী

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ব্যাপক সাড়া, প্রথম সপ্তাহেই টিকা পেয়েছে ৩৭% শিক্ষার্থী

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী আকাশ গ্রেপ্তার

বিজয় কি এবারও বেহাত হতে যাচ্ছে?

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

রাজশাহীতে বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলার ঘটনায় লিটনের নামে মামলা

ঘুষ ছাড়া প্ল্যান পাস হয়না আরডিএতে ছদ্মবেশে দুদকের অভিযান

মানবজাতির কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রীর