রবিবার , ৩০ জুন ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কারাগার থেকে মুক্তি পেয়েই স্ত্রীর মরদেহ দেখতে ছুটে গেছেন চাঁদ

প্রতিবেদক
সনি নিউজ
জুন ৩০, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের ১১ মাস ৫ দিন পর রোববার (৩০ জুন) দুপুর ১২টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এদিকে আবু সাঈদ চাঁদের স্ত্রী শাহানা বেগম (৬০) শনিবার দুপুরে মারা গেছেন। আজ বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে তার স্ত্রীর জানাজা হওয়ার কথা রয়েছে। কারাগার থেকে মুক্তি পেয়েই চাঁদ স্ত্রীর মরদেহ দেখতে ছুটে গেছেন।

এর আগে ২৪ মার্চ আবু সাঈদ চাঁদের মা আশরাফুন্নেসা মারা যান। সেদিন আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মায়ের জানাজায় অংশ নেন এ বিএনপি নেতা।

গত বছরের ১৯ মার্চ রাজশাহীর পুঠিয়ায় জেলা বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হতে থাকে। পরে ২৪ মার্চ পুলিশ মহানগরের ভেড়িপাড়া মোড় থেকে বিএনপির এ নেতাকে গ্রেপ্তার করে।

চাঁদের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মাহফুজুর রহমান মিলন জানান, চাঁদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২১টি মামলা হয়েছে। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিতে হয়েছে। সবশেষ ঈদের আগে ফরিদপুরের একটি মামলায় চাঁদের জামিন হয়।

এরপর থেকে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন। রোববার দুপুরে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বন্ধুত্বের পাইপলাইন’ পাতলেন মোদী এবং হাসিনা, তেল যাবে নয়াদিল্লি থেকে ঢাকা

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক কালবেলার সাংবাদিক দুদিন ধরে নিখোঁজ

রাজশাহীতে এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দুদকের

ফেসবুকে ভিডিও পোস্ট করে তরুণীর আত্মহত্যা”

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে — ভূমিমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক মামুনুর রশীদের জন্মদিনে নেসকোর শ্রদ্ধা ও শুভেচ্ছা

যে ভুলে কমবয়সেই পাকে চুল

নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাসিক মেয়র

রাজশাহীতে ডিবির অভিযানে ৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার