মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৬ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: চলতি বছর দেশের বাজারে টানা ৬ বারে ১১ হাজার ৫২৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবশেষ সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ষষ্ঠ দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে এ দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ গত ৬ ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৯২৮ টাকা বাড়ায়।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়। যুগান্তর

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বৃত্তিপ্রাপ্ত ১২ কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ উপহার দিলেন রাসিক প্রশাসক রিটন

মেহেরচন্ডীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পুঠিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা

যৌক্তিক সময়ে নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে থাকবে না: গয়েশ্বর চন্দ্র রায়

রাজশাহীতে নাবিল গ্রুপের ডাল আত্মসাৎ গ্রেফতার ২

রাজশাহীর আম কবে বাজারে আসবে? প্রকাশ হলো মৌসুমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

চন্দ্রিমা থানা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সংবর্ধনা

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে টেনে হিচড়ে আহত করলো এক বাইকার, অবশেষে গ্রেফতার