রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দুর্বৃত্তদের গণপিটুনিতে যুবলীগ কর্মী নিহত

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৭, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুর্বৃত্তদের গণপিটুনি ও ছুরিকাঘাতে মীম নামে এক যুবকলীগের কর্মী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এর আগে রাত সাড়ে ৯ টার দিকে মহানগরীর সাগরপাড়া এলাকায় দূর্বৃত্তরা তাকে দেখে গণপিটুনী দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে জরুরী বিভাগের সামনে ফেলে রেখে চলে যায় অজ্ঞাত ব্যক্তিরা।

পরে হাসপাতালের ট্রলিম্যানরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। নিহত মীম রাজশাহী রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোমিন।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দু হাতে গুলি চালানো গ্রেপ্তার যুবলীগ নেতা রুবেলের নিকট আত্মীয় ও সহযোগী ছিলেন মীম।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম জানান, নিহত মীম যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়াও এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

VR is the use of computer technology to create a env

সমাধান হলো মালিকদের দ্বন্দ্ব, রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়

পদ্মার চরে ১৫০ কৃষকের স্বপ্ন ভেসে গেল বন্যায়

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

শাহজালালে শত কোটি টাকার কোকেনসহ আফ্রিকান নারী গ্রেপ্তার

মতিহারের কাজলার প্রতারক শ্যামলী ও তার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা

মাদক সম্রাজ্ঞী শ্যামলীর বিরুদ্ধে চায়ের দোকানে আগুন দেয়ার অভিযোগ:ভিডিও

শাহজালালের মাজার জিয়ারত তারেক রহমানে

মা-বাবার সামনে নাস্তা আনতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন সন্তান

মা-বাবার সামনে নাস্তা আনতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন সন্তান