Wednesday , 28 June 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজ্যসভা নির্বাচন, পাটিগণিতের নিয়মে তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটিতে জিততে পারে

প্রতিবেদক
সনি নিউজ
June 28, 2023 8:23 am

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে সাতটি রাজ্যসভা আসনে ভোট হবে আগামী ২৪ জুলাই। ভোটগণনা শুরু হবে ওই দিন সন্ধেতেই। মঙ্গলবার দু’টি পৃথক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, ছ’জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে ওই আসনগুলিতে নির্বাচন হচ্ছে। অন্য দিকে, তৃণমূলের টিকিটে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় সপ্তম আসনটিতে উপনির্বাচন হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের নির্বাচনে ওই ছ’টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী এবং মানস ভুইয়াঁ ওই পাঁচ আসনে জিতেছিলেন। পরে মানস ইস্তফা দেন। সেই আসনে জেতেন তৃণমূলের সুস্মিতা দেব। এ বার তাঁদের সকলের মেয়াদ শেষ হচ্ছে। অন্য দিকে, ২০১৭ সালে জয়ী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে এই দফায়।

ছ’টি আসনের মধ্যে একটি জয়ের জন্য সরাসরি ৪২ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। ফলে পরিষদীয় পাটিগণিতের নিয়মে তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটিতে জিততে পারে। সূত্রের খবর, এ বার ভোট না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, বিজেপি দ্বিতীয় আসনটি জয়ের চেষ্টা করবে না। বাংলার পাশাপাশি ২৪ জুলাই গুজরাতের তিন এবং গোয়ার একটি রাজ্যসভা আসনেও ভোটগ্রহণ এবং গণনা হবে।

২০২১ সালে তৃণমূলের অর্পিতা ঘোষ ইস্তফা দেওয়ায় তাঁর আসনে উপনির্বাচনে জিতেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো। তিনি ইস্তফা দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে। ওই আসনে জয়ের জন্য প্রয়োজন ৪৯ জন বিধায়কের সমর্থন। ফলে শাসকদলের জয় কার্যত নিশ্চিত।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সভাপতি-সেক্রেটারি হলেন যারা

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ইরানে ৯ বিদেশি আটক

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কুপিয়ে তরুণের হাত-পা বিচ্ছিন্ন, জামায়াতের দুই সমর্থক গ্রেফতার

রাজ্যসভা নির্বাচন, পাটিগণিতের নিয়মে তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটিতে জিততে পারে

অর্থ পাচারের ক্ষতি পুষিয়ে অর্থনীতি সচল রাখাই বড় চ্যালেঞ্জ: এমপি মিলন

রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ

লক্ষ্মীপুর মোড়ে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার