Wednesday , 7 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘বাংলাদেশ আমাদের কী ক্ষতি করেছে মোস্তাফিজকে বাদ দিতে হবে’

প্রতিবেদক
sonynews
January 7, 2026 12:41 pm

অনলাইন ডেস্ক: গত ডিসেম্বরে মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে দল পান বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

মোস্তাফিজ ইস্যুতে আগামী মাসে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, এই ঘটনার কারণে বাংলাদেশ সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আইপিএল ম্যাচ বাংলাদেশ যাতে সম্প্রচার না করা হয়।

আইপিএল ম্যাচে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান মাঠে না নামাতে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে নির্দেশনা দিয়েছে, তার সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, মতানৈক্য থাকলে বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করা উচিত ভারতের কেন্দ্রীয় সরকারের, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নয়।

গতকাল মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ওমর আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয়। ওই ক্রিকেটারের (মুস্তাফিজুর রহমান) কী দোষ ছিলো? আপনারা কি মনে করেন যে তাকে বাদ দেওয়ায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে?’

‘আর একটি কথা হলো— বাংলাদেশের জনগণ আমাদের কী ক্ষতি করেছে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। বাংলাদেশ কখনও আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ায়নি।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত