সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার পুলিশ সদরদপ্তরের তদন্ত কমিটি

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২১, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার পুলিশ সদরদপ্তরের তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক: ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার পুলিশ সদরদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করেছে। একজন ডিআইজিকে প্রধান করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মনজুর রহমান বলেন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ সদরদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অডিট) মো. আমিনুল ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে অতিরিক্ত ডিআইজি (ক্রাইম মেট্রো) মো. হাসানুজ্জামানকে। কমিটির সদস্যরা হলেন- সিটিটিসির ড. এ এইচ এম কামরুজ্জামান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার (মেট্রো সাউথ) মো. আনিচুর রহমান।

রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে আসা চার জঙ্গি পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে লেখক অভিজিৎ রায় ও জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয়।

ছিনিয়ে নেওয়া আসামিরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। তারা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

এরপর তাদের গ্রেপ্তার করতে ঢাকা জুড়ে অভিযান শুরু করে পুলিশ। পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ। পাশাপাশি দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি

রাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনের

মাজেদের মিথ্যাচারের বিরুদ্ধে রিয়েল এস্টেট কোম্পানীর চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

তারুণ্য ও ক্রীড়ার সমন্বয়ে রাজশাহীতে কোকো ক্রীড়া পরিষদের নতুন যাত্রা

বলিউডে বিদেশিদের দাপটে কাজ হারাচ্ছেন ভারতীয়রা

‘নেসকো নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কথা বলার কে?’ প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন, কার্যালয়ে তালা

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রাবিতে এমপি বাদশাকে অবাঞ্চিত ঘোষণা

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী