শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আব্দুল ওরফে আবুল কাদেরের ছেলে মো: সোহেল রানা (৩৪); চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া (বড় মসজিদ মোড়) গ্রামের মৃত ইলিয়াস বেপারীর ছেলে মো: মিরাজুল ইসলাম (৩০) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চালা গ্রামের (বর্তমানে চন্দ্রিমা থানার মহানন্দা আবাসিক এলাকা) মো: মতলেব সোবহান মিল্লাতের ছেলে মো: জুবায়ের সোবহান নিলয় (২৮)।

গ্রেপ্তারকৃত আসামি মো: সোহেল রানার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় বিভিন্ন আইনে মোট ১০ টি মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক অভিযানে সর্বমোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - আইন