শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে হতে যাচ্ছে জামায়াতের সম্মেলন

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৭, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেড় দশক পর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সম্মেলন করার অনুমতি পেয়েছে জামায়াত। এই সম্মেলনে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমবেত হওয়ার আশা করা হচ্ছে।

রাজশাহী জেলা ও মহানগর জামায়াত যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সকাল ৯টায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অন্য নেতারাও।

কর্মী সম্মেলন ছাড়াও এ দিন দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল ৩টায় মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও দলটি জানিয়েছে।

কর্মী সম্মেলনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে আজ শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ অন্য নেতারা মাঠ পরিদর্শন করেন।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের সমাবেশ তো দূরের কথা, একটি সভা করারও অনুমতি দেয়নি। দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন সম্মেলন আয়োজন করতে পেরেছি। এতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই সম্মেলনে জেলা ও মহানগর থেকে লক্ষাধিক নেতাকর্মী আসবেন। আমীরে জামায়াত তাদের দিকনির্দেশনা দেবেন।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

কূটনীতির পর্দার আড়ালে মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই: যুবদলের দুই নেতা শোকজ, ২৪ ঘণ্টার ব্যাখা চাইল নগর কমিটি

ট্রান্সজেন্ডার আইনকে ফলো করার পরামর্শ রাজশাহীতে হিজড়াদের

বোনের সহকর্মীকে ফাঁসাতেই সেই ওসিকে ‘ঘুষ’

সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মানজালের সীমাহীন দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বাংলাদেশিদের অভাবে বন্ধ হচ্ছে কলকাতার দোকানপাট

রাজশাহী মহানগরী জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

নিষিদ্ধ সংগঠনের মিছিল: আরএমপির অভিযানে গ্রেপ্তার আরও একজন