রবিবার , ৭ জুন ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে স্কুলে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রতিবেদক
sonynews
জুন ৭, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে স্কুলের পাশে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে এক দুর্বৃত্ত। রোববার দুপুর ১২টার দিকে নগরের বোয়ালিয়া থানার নর্দানের মোড় প্রফেসরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী নন্দিনী ঘোষ (১৫)। সে রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে সে। ব্যবহারিক খাতা দেখানোর উদ্দেশ্যে রোববার দুপুরে সে স্কুলে যাচ্ছিল। স্কুল থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে তার হাতে ও পিঠে জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নন্দিনীর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নন্দিনীর সঙ্গে আরও দুই বান্ধবী ছিল। হামলাকারী তরুণ নন্দিনীর এক বান্ধবীর স্বামী বলে জানা গেছে। হামলার পর সে পালিয়ে যায়। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বা পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। আহত শিক্ষার্থীর সঙ্গে সরাসরি কথা বলাও সম্ভব হয়নি।

রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তিনি প্রথমে পুলিশ সূত্রে জানতে পারেন। নন্দিনী মানবিক বিভাগের ছাত্রী এবং চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু জানা নেই।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কী কারণে এই হামলা হয়েছে তা এখনো জানা যায়নি। আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বেনাপোল বন্দরে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ আটক ২

চারঘাটে ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

আরএমপির ১২ থানার ওসিকে একযোগে বদলি

এবার পুজোর ৪ দিনে ৫৫০ কোটি টাকার মদ বিক্রি

এবার পুজোর ৪ দিনে ৫৫০ কোটি টাকার মদ বিক্রি

রাজশাহীতে নতুন শিল্প বিপ্লবের সূচনা: প্রাণ-আরএফএলের কারখানায় হবে ১২ হাজার কর্মসংস্থান

আরডিএ'র অবহেলায় এক যুগে ২১ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার

আরডিএ’র অবহেলায় এক যুগে ২১ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার

রাজশাহীতে আইজিপির সঙ্গে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা

রাবির মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার প্ররোচনাকারী গ্রেফতার

কুয়েট উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় রুয়েট উপাচার্যের উদ্বেগ