বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, অসুস্থ কর্মীর চিকিৎসায় ৩ লাখ টাকার সহায়তা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৮, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: অসুস্থ নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ মামুন। উন্নত চিকিৎসার জন্য বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাঁধন শেখকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকায় বাঁধন শেখের বাড়িতে যায় মহানগর বিএনপির সভাপতি মামুন। এসময় তার হাতে সহায়তা তুলে দেওয়া হয়। আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন চিকিৎসাধীন এই নেতা।

বাঁধন শেখ বলেন, অসুস্থ হলে বোঝা যায়, কে আপন আর কে পর। তাঁর দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য মামুন অর রশিদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে অসুস্থতা কিংবা সংকটের সময় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান বাঁধন। তাঁর মতে, কর্মীরা বিপদে পড়লে তাঁদের খোঁজ নেওয়া এবং সাধ্যমতো সহযোগিতা করা একজন নেতার মানবিক দায়িত্ব।

আর্থিক সহায়তার বিষয়ে মামুন অর রশিদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদের পাশে দাঁড়ানো তাঁদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর মানবিক কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদেরও মানুষের পাশে দাঁড়াতে হবে। এ ধরনের উদ্যোগ দলকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিতু ও মো. ওয়াহিদ ইসলাম এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

রাজশাহীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন, মূল আসামি গ্রেপ্তার

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

তদন্ত কমিটি গঠন, অধ্যক্ষ ও প্রদর্শকের কাছে জবাব চেয়েছে মাউশি

দুই দিনের সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে গেলেন, তবে শীতবস্ত্র বিতরণ করলেন না আবু সাঈদ চাঁদ’

রাজশাহী নগরীতে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রামেকে টেন্ডার-নিয়োগ বাণিজ্যে সিন্ডিকেটের দাপট, অভিযোগের পাহাড়েও নীরব প্রশাসন

সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা ও শারীরিক নিগ্রহের ঘটনায় রুয়েট উপাচার্যের তীব্র নিন্দা