সোমবার , ১৮ মে ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
মে ১৮, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া ও মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১নং গলি এলাকার মৃত শামসুদ্দিন প্রামানিকের ছেলে মো: আলাউদ্দিন (৪৫) এবং বোয়ালিয়া থানার দড়িখরবনা আমবাগান এলাকার মো: আবুল কালাম আজাদের ছেলে মো: ওমর ফারুক (২৬)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা।

গতকাল ১৭ মে ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বোয়ালিয়া থানার আলুপট্টি ঘোষপাড়া এলাকা থেকে আলাউদ্দিনকে এবং ঐদিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে মতিহার থানার বামনশিখড় এলাকা থেকে ওমর ফারুককে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজতে থাকা ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গাজায় ২০ লাখেরও বেশি মানুষের ঘরে নেই খাবার

স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা

রাবিতে ধর্ষণের প্রতিবাদে প্রকাশ্যে প্রতীকি ফাঁসি

রাজশাহীতে একাদশ সংসদ নির্বাচনে মিনুকে ভোট দিতে বাধা দেয়ার দায়ে মামলা

হারানো মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল মতিহার থানা পুলিশ

রাজশাহী অঞ্চলে রাশেল ভাইপারের উপদ্রব, মিলছে না শ্রমিক, নষ্ট হচ্ছে পাকা ধান

রাজশাহীতে ২৬ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন