শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩০, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ণ

রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

রাজশাহী মহানগরীর একটি পার্সেল সার্ভিসের কার্যালয় থেকে ২৮ কেজি গাঁজাসহ মোঃ প্রিভেল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আসআরবি-৫। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির দেওয়া তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই পার্সেল সার্ভিস থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহের জন্য এক ব্যক্তি অবস্থান করছেন। পরে এসআরবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজতে থাকা ২৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

গ্রেপ্তার প্রিভেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুনচক গ্রামের মোঃ নাজমুল হকের ছেলে।

এসআরবি জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত