বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৯, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ ও ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর ও সাহেবনগর বিওপির আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১১২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ১৮০ মিলিলিটারের ১৫ বোতল ভারতীয় ব্লু লেগুন মদ এবং মালিকবিহীন ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে নামাজ পড়ার কথা বলে নগদ অর্থসহ স্বর্ণলংকার চুরি তিন মহিলা প্রতারকের

রাজশাহীতে নামাজ পড়ার কথা বলে নগদ অর্থসহ স্বর্ণলংকার চুরি তিন মহিলা প্রতারকের

নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী আহত: ঢাকায় রেফার্ড

বারিন্দ মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশন (বিএমএসএ)-এর আত্মপ্রকাশ

১৯নং ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃষি শিক্ষার্থী সম্মাননা প্রদান

রাজশাহীতে ট্রেনের যাত্রীকে নাক ফাটিয়ে দেয়ার অভিযোগ, রেল কর্মীদের বিরুদ্ধে

রাজশাহীতে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণচেষ্টায় শ্বশুরের ৫ বছর জেল

এনসিপি রাজশাহী জেলা কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভার প্রেস রিলিজ

সাইকেল-মশাল-হাতুড়ি ছেড়ে নৌকায় উঠলেন মঞ্জু-ইনু-মেননরা

রেলওয়ে নিয়োগ কমিটির আহবায়কের দায়িত্বে দুর্নীতি মামলার আসামি

রেলওয়ে নিয়োগ কমিটির আহবায়কের দায়িত্বে দুর্নীতি মামলার আসামি

ঘরের কাছে মিয়ানমারের গুলি ভালো লক্ষণ নয়: ড. ইউনূস