বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রেলওয়ে নিয়োগ কমিটির আহবায়কের দায়িত্বে দুর্নীতি মামলার আসামি

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৯, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
রেলওয়ে নিয়োগ কমিটির আহবায়কের দায়িত্বে দুর্নীতি মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালে পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি নিয়োগে দুর্নীতির অভিযোগে আদালতে একটি মামলা হয়।

মামলাটি এখনো চলমান রয়েছে। মামলাটির আসামি হলেন বর্তমানে রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট (আরএনবি) মোহাম্মদ আশাবুল ইসলাম।

ওই সময় তিনি রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত ছিলেন । পরে বদলী হয়ে তিনি পশ্চিমাঞ্চলে আসেন। তবে মজার বিষয় হলো- একটি দুর্নীতি মামলার আসামি হওয়া সত্বেও রেলওয়ে পশ্চিমাঞ্চলে আরএনবি’র জনবল নিয়োগ কমিটির আহবায়ক হয়েছেন তিনি।

রেলপথ মন্ত্রণালয় থেকে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এর আগে গত ২৩ মার্চ মোহাম্মদ আশাবুল ইসলামসহ মোট ৫ জনের বিরুদ্ধে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক। সেসময় চট্টগ্রাম বিভাগের সাবেক কমান্ড্যান্ট ও নিয়োগ কমিটির সদস্যসচিব ছিলেন আশাবুল ইসলাম। জানা গেছে, রেলওয়ে পশ্চিম জোনে এসআই পদে ৪ জন ও  এএসআই পদে ২৪ জনসহ মোট ২৮ জনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

দুর্নীতি মামলার আসামিকে নিয়োগ কমিটির আহবায়ক করায় রেলওয়েতে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ২০১৭ সালে সিপাহি নিয়োগে দুর্নীতির অভিযোগে পূর্বাঞ্চল রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ফারুক
আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

মামলার ৫ আসামি হলেন- রেলওয়ের নিয়োাগ কমিটির সদস্য ও বর্তমানে চিফ কমান্ড্যান্ট (পূর্ব) রেলওয়ে নিরাপত্তা বাহিনী মো. জহিরুল ইসলাম (৫১), চট্টগ্রাম বিভাগের সাবেক কমান্ড্যান্ট, নিয়োগ কমিটির সদস্যসচিব ও বর্তমানে চিফ কমান্ড্যান্ট (পশ্চিম) রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মোহাম্মদ আশাবুল ইসলাম (৩৯), রেলওয়ে (পশ্চিম) নিয়োগ কমিটির সদস্য, সাবেক কমান্ড্যান্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমানে সহকারী সচিব ফুয়াদ হাসান পরাগ, রেলওয়ে পূর্বাঞ্চলের এসপিও মো. সিরাজ উল্যাহ ও রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ (৬০)। এ ছাড়া পূর্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাবেক চিফ কমান্ড্যান্ট মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানকালে অপরাধ প্রমাণিত হলেও তিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুদক সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে থেকে ২০১৭ সালে আরএনবির সিপাহি চতুর্থ শ্রেণির ১৮৫টি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়। একই বছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং নিয়োগ কমিটি গঠন করা হয়। আসামিরা নিয়োগ কমিটিতে ছিলেন। আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে নিজেরা লাভবান হয়ে বা অন্যকে লাভবান করার অসাধু অভিপ্রায়ে নিয়োগ কমিটির আহ্বায়ক, সদস্যসচিব, সদস্য ও অনুমোদনকারী হিসেবে
ন্যস্তরা ক্ষমতার অপব্যবহার করেছেন। এ ছাড়া পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে বিশেষ কোটার প্রার্থী যেমন মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটার প্রার্থীদের পাশের কাছাকাছি নম্বর দিয়ে মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ দেখিয়ে উক্ত কোটায় পছন্দের প্রার্থীদের মৌখিক পরীক্ষায় পাস দেখিয়ে চাকরি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। বিভাগীয় কোটা, জেলা কোটা, পোষ্য কোটাসহ অন্যান্য কোটা বিধি মোতাবেক যথাযথভাবে প্রতিপালন না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নপূর্বক শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দুদক সূত্র জানিয়েছে।
এব্যাপারে চিফ কমান্ড্যান্ট মোহাম্মদ আশাবুল ইসলাম বলেন, ২০১৭ সালে পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাবেক চিফ কমান্ড্যান্ট ও নিয়োগ কমিটির আহবায়ক
মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ হয়। অভিযোগটি ছিলো অনেক বড়, সেই অভিযোগের স্বাক্ষী ছিলাম আমি। এছাড়া সম্পূর্ণ অভিযোগটি ছিলো ইকবাল হোসেনের বিরুদ্ধে। কিন্তু দুর্নীতি মামলার এজাহারে আমার নাম আসলো কিভাবে বিষয়টি বোধগম্য নয়। নিয়োগ কমিটি বিষয়ে আশাবুল ইসলাম বলেন, যাচাই-বাছাই ও বিভিন্ন কোটা ভাগ করার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তোয়াব খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

Dare to live the life that you have always wanted.

রাজশাহীর সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

গণহত্যা ও জেনোসাইডের যে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

নগরীর চন্দ্রিমা থানার মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

অবশেষে বদলি করা হলো রাজশাহী পাসপোর্ট অফিসের উপ পরিচালক রোজী খন্দকারকে

আইন সম্পর্কে জানতাম না”—নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী প্রিন্সের

রাজশাহী কোর্ট স্টেশন মোড়ে অবৈধ বাজারে চরম ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপের নির্দেশ

রাজশাহী বারের প্রবীণ আইনজীবী মোদাচ্ছের হোসেনের মৃত্যুতে শোক