বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অস্ত্র বিতরণের ভিডিও গুজব আরএমপির

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৬, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি বাগানের ভেতর কিছু লোক দাঁড়িয়ে কিছু করছে এরকম অস্পষ্ট দূর থেকে ধারন করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হয়েছে “একটি রাজনৈতিক দলের লোকজন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত পাশে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে”। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে দেখতে পায় যে বিভিন্ন দলের সমর্থক স্থানীয় উৎসুক লোকজন বাগানের পায়ে হাঁটা পথে ঘুরা ফেরা করছে, গাছের ছায়ায় আড্ডা মারছে এবং খাওয়া দাওয়া করছে। এটির খুব নিকটেই পুলিশ, র‍্যাব এবং বিজিবি সদস্যদের অবস্থান। বাস্তবতা হচ্ছে এরকম একটি প্রকাশ্য স্থানে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া কর্মীদের নাকের ডগায় অস্ত্র বিতরণ করা সম্ভব নয়। কোন একটি মহল উৎসুক লোকজনের আড্ডা দেয়া ও খাওয়ার বিষয়টি দূর থেকে ধারন করে অস্ত্র বিতরণের নামে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতংক ছড়ানোর চেষ্টা করছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। মিথ্যা, বিভ্রান্তিকর এবং গুজবমূলক বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক এবং কমেন্ট করা ফৌজদারি অপরাধ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজিল্যান্ডে সমুদ্রসৈকতে আটকা পড়ে ২৫০ পাইলট তিমির মৃত্যু

আশা’র সার্বিক কার্যক্রম নিয়ে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৭, শনাক্ত ৩ লাখ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৭, শনাক্ত ৩ লাখ

মেডিকেল সায়েন্স শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য গবেষণার প্রয়োজনঃ উপাচার্য বিএসএমএমইউ

খুলনায় কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি

অবৈধ নির্বাচনগুলো বাতিল করা হবে: দুলু

নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে

তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী