মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টিকেট চাওয়ায় রেলের জিএমকে নারী যাত্রীর ধাক্কা!

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পাবনা চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হামিদের মেয়ে এবং ছেলে তারা। তারা টিকিট কাটেন আব্দুলপুর পর্যন্ত। তাদের কাছে চাটমোহর পর্যন্ত কোনো টিকিট ছিলো না। এ অবস্থায় টিকিট চেক করতে গেলে উল্টো পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম এবং নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়ে তাদের লাঞ্ছিত করেন ওই নারী।

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী-ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে। ওই নারী যাত্রী জিএমকে রীতিমতো ধাক্কা দেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এক পর্যায়ে ট্রেনটি পাবনার চাটমোহরে পৌঁছালে ওই নারী যাত্রী এবং তার ভাই মিজানুর রহমান নাম দ্রুত ট্রেন থেকে নেমে সটকে পড়েন।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পদ্মা এক্মপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন ওই নারীসহ তার ভাই মিজানুর রহমান। তাদের আচরণ ছিল খুবই অধত্যপূর্ণ। তারা দুজন মিলে নাটোরের আব্দুলপুর পর্যন্ত টিকিট কাটেন। কিন্তু নামতে চান পাবনার চাটমোহরে স্টেশনে।

সেই হিসেবে জরিমানাসহ দুজনের টিকিটের দাম আসে ২৯০ টাকা। এটি জিএমসহ রেলওয়ে কর্মকর্তারা আদায় করতে চাইলে ওই নারী ক্ষিপ্ত হন। এক পর্যায়ে ওই নারী এবং তার সঙ্গে থাকা রাজশাহী জুটমিলে কর্মকর্তা পরিচয় দানকারী মিজানুর রহমানের এক ব্যক্তি জিএম’র ওপর চড়াও হন এবং ধাক্কা দেন। এসময় রেলের নিরাপত্তাকর্মীরা জিএমকে রক্ষা করেন। পরে ট্রেনটি চাটমোহর স্টেশনে যাওয়া মাত্রই ওরা দুইজন সটকে পড়ে।

রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, আব্দুল হামিদ পরে ফোন করে করে আমার কাছে ক্ষমা চেয়েছেন।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার

পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই: যুবদলের দুই নেতা শোকজ, ২৪ ঘণ্টার ব্যাখা চাইল নগর কমিটি

কাকন বাহিনীকে ধরতে শুরু হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ২১

এবার শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

সৌদি আরবের কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী

মিসরের গোপন তথ্য ফাঁস, ইসরায়েলিদেরই তোপের মুখে নেতানিয়াহু

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪০

তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিকের বিভিন্ন উদ্যোগ গ্রহণ