Sunday , 5 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

প্রতিবেদক
sonynews
April 5, 2026 1:14 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহী একটি অপার সম্ভাবনাময় জেলা, যেখানে উন্নয়নের অনেক ক্ষেত্র এখনো উন্মুক্ত রয়েছে। তিনি জানান, জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং সুশাসন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা বজায় রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে—তাই উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই প্রশাসনের কাজের গতি বাড়াবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সমন্বয় জোরদার হলে জনগণের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সামাজিক সমস্যা, সেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগণের ভোগান্তি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর যথাযথ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পৌঁছেছে পাইলট তৌকিরের মরদেহ

রাজশাহীর সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা

হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নিনির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

রাজশাহীতে এমপির হাত থেকে ফুলের মালা নেয়া ইউপি সদস্য হেরোইনসহ আটক

মঙ্গলবার সকাল ৬টা থেকে বিএনপির টানা ৩৬ ঘণ্টা অবরোধ

গাজায় হামলা বন্ধের দাবিতে নিউইয়র্কে ইহুদি সংগঠনের বিক্ষোভ

তেহরানের দাবি অস্থিরতার সুযোগ নিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টায় যুক্তরাষ্ট্র

রাজশাহী মহানগরীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপি’র নির্দেশনা