রবিবার , ৬ নভেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে এমপির হাত থেকে ফুলের মালা নেয়া ইউপি সদস্য হেরোইনসহ আটক

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৬, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ সংসদ সদস্য মুনসুরের হাত থেকে ফুলের মালা নেয়া রাজশাহীর পুঠিয়ার ইউপি সদস্য হেরোইনসহ আটক হয়েছেন।
১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে রবিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

আটককৃত ইউপি সদস্যের নাম ফরমান আলী। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।

রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রবিবার দুপুরে চারঘাট-বানেশ্বর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ডিবি পুলিশ। ইউপি সদস্য ফরামান আলী মাদকাসক্ত। তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

ফরমান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

সম্প্রতি এমপি মুনসুর তার বাড়িতে ফরমান আলীকে ফুল দিয়ে বরণ করে নেন। এমপির সঙ্গে ফরমানের বেশ সখ্যতা ছিলো বলেও দাবি করেন অনেকেই।
সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Richard McClintock, a Latin scholar from Hampden-Sydney College

রাজশাহীতে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী জখম

নতুন সরকারের প্রথম দিনেই বিক্ষোভে উত্তাল ফ্রান্স

বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কী করবে ভারত?

রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড

সুসম্পর্কের ছলে সর্বনাশ: রাজশাহীতে নারী চোরচক্রের হোতা গ্রেপ্তার

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর নগরীর ৫ থানার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর নগরীর ৫ থানার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

র‌্যাব ও জেলা ডিবির অভিযানে মদকসহ গ্রেপ্তার ২

শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় শাহ্ মখদুম কলেজে ছাত্র রাজনীতি ও অভিযুক্ত ছাত্রের ছাত্রত্ব স্থগিত

রাজশাহী বালিয়াপুকুর বিদ্যানিকেত স্কুলে ব্যাপক অনিয়মের অভিযোগ কমিটির বিরুদ্ধে