Friday , 13 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর ছয় আসনের চারটিতে বিএনপি, দুটিতে জামায়াতের জয়

প্রতিবেদক
sonynews
February 13, 2026 9:30 am

রাজশাহী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। আর দুটিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে চার দশক পর আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নির্বাচনে ভোটকেন্দ্র থেকে তিনি ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। অধ্যাপক মুজিবুর রহমান ১৯৮৬ সালে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাজশাহী-২ (সদর) আসনে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী। পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডিএমডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল। তিনি পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

খোকন সেরনিয়াবাতের কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগ নেতার হুমকি

রাজশাহীর নগরীতে জামায়াতের নেতাকর্মী বহনকারী দুইটি বাস দুর্ঘটনার কবলে

রাজশাহীতে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণ: মূলহোতা মুরসালিন গ্রেফতার

টানা পাচ বছর অফিস না করেও রুয়েট থেকে তুলছেন বেতন-ভাতা, কে এই টিটু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রাজশাহীতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে এনসিপির মিষ্টি বিতরণ ও বিএনপির আনন্দ মিছিল

উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী

ইতালীয় নাগরিক হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

গর্ভে ৭ মাসের সন্তান নিয়ে অলিম্পিকে লড়লেন মিসরীয় নারী

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন