নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজারে ‘তাকওয়া এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি হার্ডওয়্যার ও স্যানিটারি দোকানের উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফায়সাল সরকার ডিকো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান (মিঠু), তানোর পৌরসভা যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শরিয়ত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ও মোঃ হামিদুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাফায়েত হোসেন, তানোর পৌরসভা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হোসেন, তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আখতারুজ্জামান মিন্টু, তানোর পৌরসভা বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনের মধ্য দিয়ে তালন্দ বাজারে হার্ডওয়্যার ও স্যানিটারি পণ্যের নতুন এ ব্যবসাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো।


















