শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাছ, মাংস খাওয়া ছাড়লেও শরীরে প্রোটিনের ঘাটতি হবে না, যদি খান ৫ ফল

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৬, ২০২৪ ৯:২৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: প্রোটিন হল সুস্থ থাকার চাবিকাঠি। আর সেই চাবিকাঠি লুকিয়ে আছে মাছ, মাংস, ডিমের মতো আমিষ খাবারে। আমিষভোজীদের ক্ষেত্রে, শরীরে প্রোটিনের ঘাটতি নিয়ে ভাবনার দরকার পড়ে না। যে কোনও প্রাণীজ খাবারেই কমবেশি প্রোটিন থাকেই। কিন্তু জানেন কি প্রোটিন থাকে ফলেও! তাই নিরামিষভোজীদের প্রোটিন সমৃদ্ধ খাবার খুঁজে হয়রান হওয়ার দরকার নেই। কিছু ফল নিয়মিত খেলেই শরীরে প্রোটিনের ঘাটতি তৈরি হবে না। মাছ, মাংসের বদলে কোন ফলগুলি খেলে শরীরে প্রোটিনের শূন্যস্থান পূরণ হবে?

কাঁঠাল

এখন যদিও কাঁঠালের মরসুম নয়, তবু জেনে রাখতে ক্ষতি নেই। এক কাপ কাঁঠালে ৩ গ্রাম মতো প্রোটিন থাকে। এটা ঠিক যে প্রোটিনের পরিমাণে কাঁঠাল, মাংসের সঙ্গে পাল্লা দিতে পারবে না। তবু বিকল্পের হদিস জেনে রাখা জরুরি। কাঁঠালে পটাশিয়াম, ভিটামিন সি-ও রয়েছে।

কলা

কলায় থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম। আরও নানা ধরনের উপাদানের মধ্যে রয়েছে প্রোটিনও। ১০০ গ্রাম কলায় থাকে ১.১ গ্রাম প্রোটিন। কলা প্রোটিনের ঘাটতি মেটাতে পারে।

আঙুর ফল শুকিয়ে তৈরি হয় কিশমিশ। পায়েস হোক বা পোলাও, কিশমিশ দিতেই হবে। প্রতি ১০০ গ্রাম কিশমিশের মধ্যে থাকে ৩ গ্রাম প্রোটিন। রোজ কিশমিশ খাওয়া হয় না। তবে মাঝেমাঝে খেলেই প্রোটিনের ঘাটতি পূরণ করা সম্ভব।

আঙুর

আঙুর ফল শুকিয়ে তৈরি হয় কিশমিশ। পায়েস হোক বা পোলাও, কিশমিশ দিতেই হবে। প্রতি ১০০ গ্রাম কিশমিশের মধ্যে থাকে ৩ গ্রাম প্রোটিন। রোজ কিশমিশ খাওয়া হয় না। তবে মাঝেমাঝে খেলেই প্রোটিনের ঘাটতি পূরণ করা সম্ভব।

খেজুর

চাটনিতে খেজুর এক জনপ্রিয় উপকরণ। খেজুর চাটনির স্বাদ আরও বাড়িয়ে দেয়। তবে এই খেজুরের প্রতি ১০০ গ্রামে থাকে ২.৪৫ গ্রাম প্রোটিন। এ ছাড়াও থাকে ৮ গ্রাম ফাইবার।

পেয়ারা

পেয়ারা যেমন সুস্বাদু ফল, তেমনই উপকারী। পেয়ারার রস বা জ্যামও বেশ জনপ্রিয়। কিন্তু অনেকেই জানেন না, প্রতি ১০০ গ্রাম পেয়ারায় থাকে ২.৬ গ্রাম প্রোটিন। প্রোটিন ছাড়াও পেয়ারায় রয়েছে ভিটামিন সি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জামায়াত কখনো ক্ষমতায় গেলে গণমাধ্যমে হস্তক্ষেপ করবে না: আমির

একযুগ পর বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে

স্মার্ট রাজশাহী সিটি বিনির্মাণে ডিজাইন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

মাছির অত্যাচারে অতিথি আসে না, খামারের দূষণে বিপাকে গোদাগাড়ীর গ্রামবাসী

রাজশাহীতে অপহৃত শিশুকন্যাকে ফেরত চেয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা

দুর্গাপুরে হত্যাচেষ্টা মামলার আসামিসহ আটক ৮

অধ্যক্ষ মাঞ্জালের আড্ডাখানায় পৌনে দুই কোটি টাকা লুটপাট

নগরীতে কবরস্থান ও ঈদগাহর দাবিতে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের মানববন্ধন

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত