সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৫, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সুজন আলী ও শাহিন আলী। সুজন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার আকবর আলীর ছেলে। তিনি বর্তমানে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় বসবাস করেন এবং শাহিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ঠাকুরমারা গ্রামের সেলিম মন্ডলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি সুজন আলী ও শাহিন আলীর বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদ্বয়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

রোববার (২৪ মার্চ) সকালে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সুজন আলী কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া মোড়ে অবস্থান করছেন।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের এএসআই শাহিন উদ্দিন ও তার টিম গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে অভিযান পরিচালনা করে আসামি সুজনকে কাঁঠালবাড়িয়া মোড় থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে কাশিয়াডাঙ্গা থানার এএসআই গোলাম মোস্তফা গতকাল (২৪ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি শাহিনকে ঠাকুরমারা কলোনি থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ছিনতাইকারী রাকিব গ্রেফতার

রাজশাহীতে অবৈধ পদ্মা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইএমইপি বিজনেস ডেলিগেশন মিটিং-২০২৩ অনুষ্ঠিত

বড়লেখায় ৬ ছাগল খাওয়ায় পিটিয়ে অজগর সাপ হত্যা

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান, দেখা মিলবে না টিউলিপের

রাজশাহীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মোজাম্মেলের

মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায়; নারী-সহ গ্রেফতার ১৭

রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নতুন সভাপতি আল-আমিন সরকার